বিএনপির ৩১ দফা রূপরেখা নিয়ে কর্মশালা: তারেক রহমানের সতর্কবার্তা ও দিকনির্দেশনা
আজ (মঙ্গলবার) বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতাকর্মীদের জন্য পৃথক কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন।
তারেক রহমান বলেন, “বিএনপির প্রতি জনগণের ব্যাপক সমর্থন অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের মিছিল-সমাবেশ ছোট হলেও আমাদের কর্মসূচি যেন কোনোভাবেই ছোট না হয়। কারণ, বিএনপি বর্তমানে দেশের অধিকাংশ মানুষের সমর্থন উপভোগ করছে, যা অনেকের জন্য ঈর্ষার কারণ। ফলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে।”
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় অনেক কঠিন হবে। কেউ যদি মনে করেন, প্রধান প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে এবং নির্বাচন সহজ হবে—তাহলে ভুল করবেন। নিজেদের সেই কঠিন পরিস্থিতির জন্য এখনই প্রস্তুত করতে হবে।”
আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - বিএনপির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে


0 coment rios: