Dec 17, 2024

ক্রেডিট কার্ডে লেনদেন - ভারতের পরিবর্তে থাইল্যান্ড গিয়ে খরচ করছেন বাংলাদেশিরা

 


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে ক্রেডিট কার্ড লেনদেনের চিত্র

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন কয়েকটি নির্দিষ্ট দেশে। শীর্ষ তালিকায় রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং সিঙ্গাপুর

একসময় ভারতের ভ্রমণ ও চিকিৎসার জন্য বাংলাদেশিরা বিপুল পরিমাণ অর্থ খরচ করতেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে।

গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ৪২ কোটি টাকা, যা অক্টোবরে একলাফে বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি টাকা। এর ফলে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ে থাইল্যান্ড দ্বিতীয় অবস্থানে উঠে আসে, যেখানে আগে দ্বিতীয় স্থানে ছিল ভারত। এখন ভারত তৃতীয় স্থানে নেমে গেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, আগস্টের পরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও চিকিৎসা ভিসায় কঠোরতা আরোপ করেছে। ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং সেই সঙ্গে কমেছে ক্রেডিট কার্ডের ব্যয়। চিকিৎসা ও ভ্রমণের জন্য বর্তমানে বাংলাদেশিরা থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন। এতে এসব দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়ে গেছে।

 আরও বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - ভারতের পরিবর্তে থাইল্যান্ড গিয়ে খরচ করছেন বাংলাদেশিরা

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: