Nov 5, 2025

মনোনয়ন পেলেন না মনির খান, সিদ্ধান্ত মেনে অভিনন্দন জানালেন দলীয় প্রার্থীকে

 ঝিনাইদহ-৩ থেকে বিএনপির টিকিট পেলেন মেহেদী হাসান; মনোনয়ন প্রত্যাশায় ছিলেন সংগীতশিল্পী মনির খান

মনোনয়ন পেলেন না মনির খান, সিদ্ধান্ত মেনে অভিনন্দন জানালেন দলীয় প্রার্থীকে


দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে মনোনয়নের দৌড়ে আলোচনায় ছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত এই আসনে দলীয় টিকিট পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। দলের এই সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক।


সোমবার (৩ নভেম্বর) ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করে মনির খান লেখেন,
“অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইলো।”

সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

মনির খানের মতো বিনোদন অঙ্গনের আরও কয়েকজন তারকা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রাথমিক তালিকায় কারও নামই ওঠেনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: