জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অটোপাস দেওয়া হবে না
![]() |
| জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অটোপাস দেওয়া হবে না | জাগ্রত বাংলা |
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. আমানুল্লাহ বলেন, "আমাদের প্রশাসনকে চাপ দিয়ে কোনো ফল হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যা যা প্রয়োজন, আমরা তা-ই করব।"
তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়, যেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলো মাত্র ৩০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংস্কারের ওপরও জোর দেন।
![]() |
| জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অটোপাস দেওয়া হবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ। জাগ্রত বাংলা |
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাস পরিদর্শন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রো-ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান, এবং বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম।
সম্প্রতি, ২৯ সেপ্টেম্বর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষায় অটোপাসের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয় ঘেরাও করেছিলেন।



0 coment rios: