Nov 4, 2024

আগামীকাল ৫ই নভেম্বর ঢাকায় ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে - জাগ্রত বাংলা নিউজ

 আগামীকাল ৫ই নভেম্বর ঢাকায় ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন

দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম, কওমি মাদরাসাগুলোর সুরক্ষা এবং দ্বীনি দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার লক্ষ্যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।


শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা ফজলুল করীম কাসেমী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে রাজধানীর জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসায় সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক।

সভায় নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং সর্বস্তরের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আলেম-ওলামা ও ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য। এই লক্ষ্যে আগামী ৫ নভেম্বরের মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন সফল করতে হবে।

সভাপতির বক্তব্যে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক দেশবাসীর প্রতি মহাসম্মেলনে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান উত্তরা, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা শওকত হুসাইন সরকার, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা রশীদ আহমাদ, মাওলানা আব্দুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী আনিসুর রহমান, মাওলানা যুবায়ের আহমাদ, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা আবু ইউসুফ, মুফতি বুরহান উদ্দীন, মাওলানা মুহিউদ্দিন মাসুম, মাওলানা আলী আকবর কাসেমী এবং মাওলানা সালাহউদ্দীন প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: