বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন অভিনেতা সাইদুর রহমান পাভেল!
![]() |
| বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন অভিনেতা সাইদুর রহমান পাভেল! |
হঠাৎ করেই আলোচনায় এসেছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট ঘিরে চলছে নানা প্রশ্ন—তাকে কি গ্রেফতার করা হয়েছে?
বাংলাদেশের জনপ্রিয় টিভি সিরিয়াল *ব্যাচেলর পয়েন্ট* এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া পাভেল, চরিত্র 'বজরা বাজারের জাকির' হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেওয়ার যে চরিত্রটি তিনি অদ্ভুতভাবে ফুটিয়ে তোলেন, সেটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। এতটাই জনপ্রিয় হন তিনি, যে অনেকেই তাকে তার চরিত্র নামেই ডাকতে শুরু করেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে পাভেল তার ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তার দুই পাশে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা, আর ক্যাপশনে পাভেল লেখেন, "গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু...." এই পোস্টের কারণে নেটিজেনদের মধ্যে একাধিক প্রশ্নের সৃষ্টি হয়, তবে সহজেই অনুমান করা যায় যে এটি কেবল তার মজা ও খোলামেলা হাস্যরসের অংশ।
২০১৫-১৬ সালে পশ্চিমবঙ্গের জনপ্রিয় *মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯* থেকে শুরু করে এখন পর্যন্ত সাইদুর রহমান পাভেল দেশের একাধিক টিভি সিরিয়াল ও নাটকে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তবে তার সর্বাধিক পরিচিতি এসেছে *ব্যাচেলর পয়েন্ট* সিরিয়ালের মাধ্যমে, যেখানে তিনি একজন শক্তিশালী ও জনপ্রিয় চরিত্র হিসেবে পরিচিত।


0 coment rios: