Nov 3, 2024

আসিফ মাহমুদ জানিয়েছেন, আগামী দুই বছরে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

 আসিফ মাহমুদ জানিয়েছেন, আগামী দুই বছরে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

 আসিফ মাহমুদ জানিয়েছেন, আগামী দুই বছরে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে


অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।


আজ (শুক্রবার) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় আসিফ মাহমুদ উল্লেখ করেন, আমরা সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। তিনি বলেন, সমাজে সমতা প্রতিষ্ঠা করা হবে, যাতে কেউ লিঙ্গ, ধর্ম, বর্ণ বা ভাষার কারণে নিগৃহীত না হয়। আজকের ছাত্র-তরুণ-যুব সমাজ এই অগ্রযাত্রার মূল ভূমিকা পালন করবে।

তিনি জানান, জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে, ৫ আগস্টের অভ্যুত্থানের পর যারা দেশের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন, তাদের সরকারের সকল কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ট্রাফিক কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণের আয়োজন এবং সহায়ক পুলিশ হিসেবে নিয়োগের কার্যক্রম চলছে।

আসিফ মাহমুদ আরও বলেন, ৬৪টি জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিচ্ছন্নকরণের কর্মসূচি নেয়া হয়েছে। এছাড়া জাতীয় যুব মেলা আগামীকাল (২ নভেম্বর) থেকে সাত দিনব্যাপী বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণদের নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নজর বাংলাদেশের তরুণদের দিকে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণরা জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন পথ দেখিয়েছে।

তিনি তরুণদের উদ্যম, স্পৃহা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। নাহিদ ইসলাম বলেন, মাতৃভূমিকে রক্ষা করে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

উপদেষ্টাদ্বয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত যুব মেলা পরিদর্শন করেন। অনুষ্ঠানে ১২ জন সফল আত্মকর্মী ও ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ প্রদান করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: