Nov 3, 2024

প্রধান উপদেষ্টা: সরকার একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আজ শনিবার, ২ নভেম্বর 'জাতীয় সমবায় দিবস-২০২৪' উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই কথা জানান।

তিনি উল্লেখ করেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ফলস্বরূপ অর্জিত নতুন বাংলাদেশে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে তিনি দেশের সকল সমবায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ড. ইউনূস বলেন, অর্থনীতিকে আরও গতিশীল করতে সমবায় খাতেও সংস্কার প্রয়োজন। উদ্যোক্তা সৃষ্টির জন্য একটি দক্ষ ও টেকসই সমবায় ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
তিনি বলেন, সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশা ভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছে। একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
প্রধান উপদেষ্টা ৫৩তম ‘জাতীয় সমবায় দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: