গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করছেন বেশ কয়েকজন ব্যক্তি
| গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করছেন বেশ কয়েকজন ব্যক্তি | জাগ্রত বাংলা নিউজ |
আজ শনিবার রাত ১১টার দিকে **রাজধানী ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে** **বৈষম্যবিরোধী ছাত্র-জনতার** ব্যানারে একদল ব্যক্তি বিক্ষোভ করতে দেখা যায়। তাদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল, এবং তারা গর্জন করে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন, যেমন: "খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে," "নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক," এবং "শেখ হাসিনার বিচার চাই"। তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিচার দাবিতে সোচ্চার ছিলেন।
![]() |
| এই মহুর্ত থেকেই গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ |
বিক্ষোভে অংশগ্রহণকারী **মনজুর হোসেন** প্রথম আলোকে বলেন, "জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ লোকদের গুলি করে হত্যা করা হয়েছে। এখনও সেই রক্তের দাগ শুকায়নি। অথচ এখন শেখ হাসিনা জিরো পয়েন্টে সমাবেশ ডাকছেন। আমরা ছাত্র-জনতা এই ঘটনাকে কখনো মেনে নেব না।"
এদিকে, **আওয়ামী লীগ** তাদের ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল **রোববার দুপুর ৩টায়** শহীদ **নূর হোসেন চত্বরে** বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে দলটি, যেখানে তারা অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাবে।
বিক্ষোভের পরপরই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। তারা রোববার **দুপুর ১২টায়** গুলিস্তানে **জিরো পয়েন্টে** গণজমায়েতের ডাক দেয়। তারা এই কর্মসূচির মাধ্যমে "পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবি" জানাবে।


0 coment rios: