Oct 29, 2024

বিএনপি থেকে নুরুল হক নুরকে তার নির্বাচনী এলাকায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জাগ্রত বাংলা

বিএনপি থেকে নুরুল হক নুরকে তার নির্বাচনী এলাকায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে

বিএনপি থেকে নুরুল হক নুরকে তার নির্বাচনী এলাকায় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। জাগ্রত বাংলা 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে, ২২ অক্টোবর পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু এবং সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নুরকে সার্বিক সহযোগিতা করতে বলা হয়। সোমবার (২৮ অক্টোবর) এই খবর সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যুগপৎ আন্দোলনে নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাই তাকে তার নির্বাচনী এলাকায় সব ধরনের সহায়তা দেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার থানা, উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদেরও অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট নেতাকর্মীদের জানানো হয়েছে। স্থানীয়রা জানান, এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের শক্ত অবস্থান রয়েছে। তবে নুরের বাড়িও এই আসনে হওয়ায় পরবর্তী সংসদ নির্বাচনে হাসান মামুন ও নুরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তাদের ধারণা, বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের জোট হলে মনোনয়নের ক্ষেত্রে নুর অগ্রাধিকার পেতে পারেন। এতে বিরোধ এড়াতে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে সহমর্মিতার জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, জোটের নেতাদের সহযোগিতার নির্দেশনা কেন্দ্র থেকে সব এলাকাতেই দেওয়া হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা হাইস্কুল মাঠে নুরের জনসভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আরও সর্বশেষ নিউজ পেতে - জাগ্রত বাংলার - সাথেই থাকুন 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: