দলটি ম্যাচের শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের স্কোর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে
| বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং করছে এবং দক্ষিণ আফ্রিকা একাদশকে আগে ব্যাট করার সুযোগ দিয়েছে। জাগ্রত বাংলা |
বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং করছে এবং প্রতিপক্ষকে আগে ব্যাট করার সুযোগ দিয়েছে। দলটি ম্যাচের শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের স্কোর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস ভাগ্যে পিছিয়ে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। মিরপুর টেস্টে হারার পর সিরিজ টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই বাংলাদেশের। নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। তবে উইকেট ভালো মনে হওয়ায় পরে ব্যাট করতে তাঁর আপত্তি নেই। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন জাকের আলী অনিক, লিটন কুমার দাস এবং নাইম হাসান। তাঁদের জায়গায় একাদশে যুক্ত হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকাও করেছে দুই পরিবর্তন; একাদশে জায়গা পেয়েছেন সেনুরান মাথুসামি ও ডেইন পিটারসন। **বাংলাদেশ একাদশ:** নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাহিদ রানা ও হাসান মাহমুদ। **দক্ষিণ আফ্রিকা একাদশ:** এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মাথুসামি, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, ডেইন পিটারসন, কাগিজো রাবাদা।

0 coment rios: