জিজ্ঞাসাবাদ শেষে দুঃখ প্রকাশ করলেও আদালত ব্যারিস্টার সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
![]() |
ব্যারিস্টার সুমন রিমান্ড শেষে কারাগারে | জাগ্রত বাংলা |
যুবদল নেতা ও সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানি শেষে ব্যারিস্টার সুমনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ অক্টোবর রাতে ঢাকার মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই জুমার নামাজ শেষে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যোগ দিলে হৃদয়ের ওপর হামলা চালানো হয়। হামলায় ককটেল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে গুলিবিদ্ধ হন হৃদয়, যিনি হবিগঞ্জের মাধবপুরের ১০ নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।
এ ঘটনায় হৃদয় ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।জাগ্রত বাংলা নিউজ


0 coment rios: