স্মার্টফোনে ইনস্টলের পর চালু হচ্ছে না অ্যান্ড্রয়েড ১৫
![]() |
| স্মার্টফোনে ইনস্টলের পর চালু হচ্ছে না অ্যান্ড্রয়েড ১৫ |
গুগল ১৮ অক্টোবর শুধুমাত্র তাদের নিজস্ব পিক্সেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের পূর্ণাঙ্গ সংস্করণ উন্মুক্ত করেছে। নতুন এই অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি ফোন চুরি রোধে উন্নত নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। তবে, অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন যে পিক্সেল ৬ মডেলে এই হালনাগাদ ইনস্টল করার পর তাদের ফোন চালু হচ্ছে না। এছাড়া, পিক্সেল ৮ মডেলে জেসচার সুবিধা সঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ উঠেছে।
রেডিটে বেশ কিছু ভুক্তভোগী জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ১৫ ইনস্টল করার পর তাদের ফোন অচল হয়ে গেছে এবং একাধিকবার চেষ্টা করার পরও চালু হচ্ছে না। অন্য মডেলের পিক্সেল ফোনগুলোতে এ ধরনের সমস্যা দেখা যায়নি। পিক্সেল ৬ মডেলের এই সমস্যার বিষয়ে এখন পর্যন্ত গুগল কোনো মন্তব্য করেনি। ফলে এই সমস্যার সমাধান কবে হতে পারে, সেটি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এর আগেও, অ্যান্ড্রয়েড ১৪ ইনস্টল করার সময় পিক্সেল ৬ ব্যবহারকারীরা একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তখন সমস্যাটি প্রাইভেট স্পেস ফিচারের ত্রুটির কারণে হয়েছে বলে জানা গিয়েছিল, যা পরে গুগল সমাধান করে। প্রযুক্তিবিশ্লেষকদের মতে, এবারও একই ধরনের কারণে পিক্সেল ৬ মডেলে এই সমস্যা দেখা দিয়েছে।
বর্তমানে অ্যান্ড্রয়েড ১৫ শুধুমাত্র গুগলের পিক্সেল ফোন ও ট্যাবলেটগুলোতে ব্যবহার করা যাচ্ছে। এতে অন্তর্ভুক্ত মডেলগুলো হলো পিক্সেল ৬, পিক্সেল ৬এ, পিক্সেল ৭, পিক্সেল ৭ প্রো, পিক্সেল ৭এ, পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো, পিক্সেল ৮এ, পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল, পিক্সেল ৯ প্রো ফোল্ড, পিক্সেল ট্যাবলেট, এবং পিক্সেল ফোল্ড। (সূত্র: জাগ্রত বাংলা)


0 coment rios: