বাইকের মালিকানা পরিবর্তন না করায় হাদিকে গুলির মামলায় বিপাকে হান্নান
মোটরসাইকেলের মালিকানা সময়মতো পরিবর্তন না করায় বড় ধরনের বিপদে পড়েছেন আব্দুল হান্নান। হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি ভাবতেই শিউরে ওঠার মতো 😞।
আজ আব্দুল হান্নানকে আদালতে হাজির করা হলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে জানান, গ্রেপ্তারের পর তিনি র্যাবকে অনুরোধ করেছিলেন তাকে সংশ্লিষ্ট শোরুমে নিয়ে যেতে, যাতে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। কিন্তু র্যাব সে অনুরোধ রাখেনি। পরে থানায় পুলিশকেও একই কথা বলেন তিনি—তদন্ত করলে সত্য স্পষ্ট হয়ে যাবে।
হান্নান আদালতে বলেন, তিনি মিরপুর মাজার রোডের একটি শোরুম থেকে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেলটি কিনেছিলেন। তবে হাতে শারীরিক সমস্যার কারণে পরিবার তাকে বাইক চালাতে নিষেধ করে। ফলে মোটরসাইকেলটি দীর্ঘদিন বাসায় অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সেটি একটি শোরুমে বিক্রি করে দেন এবং মালিকানা পরিবর্তন করে দেবেন বলে আশ্বাস দেন।
তার ভাষ্যমতে, প্রায় দুই মাস আগে শোরুম থেকে তাকে মালিকানা পরিবর্তনের জন্য যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সে সময় তিনি অসুস্থ থাকায় সেখানে যেতে পারেননি। আদালতে শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সামান্য অর্থ ও অবহেলার কারণে অনেকেই মালিকানা পরিবর্তন না করেই মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। কিন্তু কখন যে এমন পরিস্থিতিতে পড়তে হয়, তা কেউ বলতে পারে না। তাই যারা এখনো নাম পরিবর্তন না করে মোটরসাইকেল ব্যবহার করছেন, তাদের দ্রুত মালিকানা হালনাগাদ করার অনুরোধ রইল।


0 coment rios: