Nov 26, 2025

বীরগঞ্জে সহপাঠীদের সঙ্গে পুকুরে নেমে স্কুলছাত্রের মৃত্যু, আরেকজন হাসপাতালে

 


দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নেমে ঠাকুর মনি দেবনাথ রুদ্র (১৪) নামে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের এক নবম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সহপাঠী অনিন্দ রায় বিষ্ণু (১৪) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে নামার পর এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর মনি দেবনাথ বিরল উপজেলার তরঞ্জা গ্রামের স্কুলশিক্ষক শ্যামল দেবনাথের ছেলে। আহত অনিন্দ রায় বিষ্ণু কাহারোল উপজেলার উজিতপুর গ্রামের নিত্য চন্দ্র রায়ের সন্তান।



স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ৪–৫ জন শিক্ষার্থী একসঙ্গে পুকুরে গোসল করতে নামলে ঠাকুর মনি ও অনিন্দ রায় পানির গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঠাকুর মনিকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা শ্যামল দেবনাথ দাবি করেছেন, তার ছেলেকে ‘পরিকল্পিতভাবে হত্যার’ সন্দেহ রয়েছে।


বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।


ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: