Nov 23, 2024

ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র কনটেন্ট এবং ময়ুখ রঞ্জন ঘোষকে নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে রিট

 ময়ুখ রঞ্জন ঘোষ মলম বক্রেতা

 বাংলাদেশের হাইকোর্টে ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবিতে রিট দায়ের করা হয়েছে। রিটটি সোমবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান দায়ের করেছেন।

 রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

 

রিট আবেদনে বলা হয়েছে, রিপাবলিক বাংলা চ্যানেলটি ভারতের একটি টেলিভিশন চ্যানেল, যা স্যাটেলাইট সম্প্রচার এবং সামাজিক মাধ্যমগুলিতে (যেমন ইউটিউব, ফেসবুক) সংবাদ এবং কনটেন্ট প্রচার করে। এই চ্যানেলটি নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগও উঠেছে।


এছাড়া, চ্যানেলটি বাংলাদেশের মধ্যে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জাতির নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। রিটে বলা হয়েছে, এই চ্যানেলের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি, এবং বাংলাদেশের ভূখণ্ডে তার সব নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ ও ব্লক করার দাবি জানানো হয়েছে।

আইনজীবী জানান, এর আগে সরকারকে আইনি নোটিশ পাঠানো হলেও যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে এই রিট দায়ের করা হয়েছে।

 বাংলাদেশ সরকারকে এই ভারতীয় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং এর কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করার দাবি জানানো হয়েছে।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: