Nov 25, 2024

যে কারনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার

 যে কারনে বললেন আমাদের মায়েরা এখন সন্তান জন্মদানের যু'দ্ধ করবে

 

 

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।

সম্প্রতি, চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি মামলাটি করেন।

মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দুজনকে গ্রেপ্তার করে, তারা হলেন রাজেশ চৌধুরী এবং হৃদয় দাশ। মামলার অন্যান্য আসামিরা হলেন—পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২)।

এছাড়া মামলায় আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

 চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তিনি “চিন্ময় প্রভু” নামে সুপরিচিত। পাশাপাশি, তিনি চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: