দেশে যেসব ইন্টারনেট রাউটার নিষিদ্ধ হতে যাচ্ছে
| দেশে যেসব ইন্টারনেট রাউটার নিষিদ্ধ হতে যাচ্ছে |
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ডুয়াল ব্যান্ড সাপোর্ট না করা রাউটার আমদানি ও উৎপাদন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাউটারে একইসঙ্গে দুই ব্যান্ড সাপোর্ট রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। কারণ, বর্তমানে অনেক রাউটার শুধু ২.৪ থেকে ২.৮ গিগাহার্জ বা ৫.৭ থেকে ৫.৮ গিগাহার্জ ব্যান্ড সাপোর্ট করে, যা ইন্টারনেটের গতিতে প্রভাব ফেলে। এতে রাউটারের কার্যক্ষমতা কম থাকে এবং গ্রাহকরা সঠিক ইন্টারনেট গতি পান না।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক জানান, বাজারে সস্তা ও মানহীন রাউটার রয়েছে, যা কিনে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এবং ভালো ইন্টারনেট গতি পাচ্ছেন না বলে অভিযোগ করেন। বিটিআরসির এই সিদ্ধান্তে এসব সমস্যা সমাধানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন ইন্টারনেট ও নেটওয়ার্ক প্রকৌশলীরা।

0 coment rios: