Oct 21, 2024

রামপুরার বাসা থেকে ৯০ দশকের কণ্ঠশিল্পী মনি কিশোরের ম*র*দে*হ উ*দ্ধার

 


এবার ৯০ দশকের আরেক নক্ষত্র "মনি কিশোর" এর বিদায়!
 


কি ছিলে আমার, বকুল তলে ফুল কুড়াতে, সেই দুটি চোখ, পাগল মন, তুমিতো আমায় ভালবাসনি ইত্যাদি জনপ্রিয় গানের স্রস্টা ছিলেন মনি কিশোর।
যশোর থেকে উঠে আসা মনি কিশোর ১৯৯১ সালে তার ব্যান্ড "চার্মিং" এর প্রথম এলবাম "বউ" শিরোনামে সারা বাংলাদেশ কাঁপিয়ে দেন। তারপর ১৯৯৩ সালে "চার্মিং ২" বের করেন। সেই এলবামটিও ছিল অনেক জনপ্রিয়।
এরপর আর ব্যান্ড এলবাম না করলেও উৎসব, তুমি শুধু আমারই জন্য, তুমি বুঝলেনা, সেই দুটি চোখ, এই তুমি সেই তুমি'র মতো একাধিক একক এলবাম শ্রোতাদের উপহার দিয়েছেন।
আশিক মিউজিক গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
[ছবি ও লেখা আশিক মিউজিক।]




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: